“কে কত বাকি নিল, মনে নেই”
প্রতিটা বাকি বিক্রি নিজে থেকেই ক্রেতার খাতায় ওঠে। আদায় করলে বাকি কমে, চলমান হিসাব সবসময় ঠিক থাকে — হাতে লিখে বদলানো যায় না।
হার্ডওয়্যার ও পাইকারি দোকানের সফটওয়্যার
দোকানসাথী বানানো হয়েছে বাংলাদেশের দোকানির জন্য। খাতার মতোই সহজ, আর যোগ-বিয়োগ নিজে থেকে হয় বলে হিসাবে ভুল কম হয়। প্রথম দিন থেকেই বিক্রি শুরু করুন — সব পণ্য আগে থেকে তুলতে হবে না।
“কে কত বাকি নিল, মনে নেই”
প্রতিটা বাকি বিক্রি নিজে থেকেই ক্রেতার খাতায় ওঠে। আদায় করলে বাকি কমে, চলমান হিসাব সবসময় ঠিক থাকে — হাতে লিখে বদলানো যায় না।
“দিন শেষে ক্যাশ মেলে না”
নগদ, bKash, Nagad, খরচ আর বাকি আদায় আলাদা আলাদা হিসাব হয়। দিন শেষে এক পাতায় দেখবেন ক্যাশে কত থাকার কথা, আর গুনে কত পেলেন।
“কোন মাল কতটা আছে, জানি না”
মাল কিনলে স্টক বাড়ে, বিক্রি করলে কমে। কম পড়লে মনে করিয়ে দেয়। স্টক না জানা থাকলেও বিক্রি আটকায় না।
ERP-এর জটিলতা নেই। যতটুকু দরকার, ততটুকুই।
নাম লিখলেই পণ্য খুঁজে পায় — বাংলায় বা ইংরেজিতে। কীবোর্ড শর্টকাট, দাম ও ছাড় লাইনে বদলানো যায়। ১.৫ ফুট, ২.২৫ কেজি — ভগ্নাংশেও বিক্রি।
নগদ, bKash, Nagad, বাকি, আগাম জমা থেকে — বা একসাথে কয়েকভাবে। প্রতিটা টাকা ঠিক জায়গায় হিসাব হয়।
ক্রেতার চলমান খাতা, বাকি আদায়, আগাম টাকা জমা। কার কাছে কত পাবেন — এক নজরে।
চালান লিখে রাখুন, সাপ্লায়ারকে কত দিতে হবে দেখুন, টাকা দিলে খাতায় ওঠে। মাল ফেরতও লেখা যায়।
পুরো বা আংশিক ফেরত, নষ্ট মাল আলাদা। ভুল হলে ঠিক করা যায় — আর প্রতিটা বদলের দাগ থেকে যায়।
ক্যাশ মিলানো, ডিজিটাল টাকার হিসাব, বাকির লেনদেন — প্রিন্ট বা PDF। দিন বন্ধ হলে পুরনো হিসাব আর বদলায় না।
A4, A5 আর ৮০মিমি থার্মাল প্রিন্টারে বাংলা বিল। PDF সেভ করেও রাখা যায়।
দোকান ভাড়া, বিদ্যুৎ, বেতন — খরচ লিখে রাখুন। বিক্রি, লাভ আর কেনার রিপোর্ট দেখুন। কেনা দাম না জানা থাকলে রিপোর্ট সেটা সৎভাবে জানায়।
এনক্রিপ্ট করা ব্যাকআপ — কম্পিউটারে, পেনড্রাইভে বা Google Drive-এ। PIN দিয়ে তালা, ভুল PIN বারবার দিলে আটকে যায়।
যেসব দোকানে বাকি বেশি, পণ্য মাপে বা গুনে বিক্রি হয়, আর একটা কাউন্টার।
সুপারশপ, ফার্মেসি বা রেস্টুরেন্টের জন্য এখনো উপযুক্ত নয় — বারকোড ও একাধিক কাউন্টার এখন নেই।
পাইলটে
আজকের বিক্রি, কার কাছে কত বাকি, কোন মাল কম — Android ফোনে দেখুন। বাকিদারকে তাগাদাও পাঠান ফোন থেকেই — মুখে চাইতে হয় না। ফোনের স্ক্রিন-লক ছাড়া খোলে না, তথ্য যায় শুধু আপনার নিজের Google Drive-এ, তালা দেওয়া অবস্থায়।
আসল অ্যাপের স্ক্রিন · দোকান, ক্রেতা ও নম্বর সব নমুনা
দোকানের বিক্রি, ক্রেতার নাম-নম্বর আর বাকির খাতা আমাদের কোনো সার্ভারে যায় না। সফটওয়্যার চলে আপনার কম্পিউটারেই — ইন্টারনেট না থাকলেও।
Google Drive ব্যাকআপ চালু করলে ফাইলটা যায় আপনার নিজের Drive-এ, তালা দেওয়া অবস্থায়। পাসওয়ার্ড ছাড়া কেউ খুলতে পারে না — আমরাও না।
ফোনে হিসাব দেখা চালু করলেও তথ্য যায় শুধু আপনার নিজের Google Drive-এ, তালা দেওয়া অবস্থায় — আমাদের সার্ভারে নয়।
WhatsApp বা ফোনে জানান আপনার দোকানের ধরন। আমরা ডেমো দেখাব।
দোকানে এসে বা দূর থেকে — আপনার কম্পিউটারে বসিয়ে দেব, দেখিয়ে দেব।
দোকানের নাম আর PIN দিলেই শুরু। পণ্য বিক্রির সময়ই তুলে নিতে পারবেন।
লাগবে: Windows 10 বা 11 কম্পিউটার (Mac-এও চলে)। প্রিন্টার ঐচ্ছিক।
প্রতিষ্ঠাতা গ্রাহক অফার
প্রথম ১০টি দোকান ৬০ দিন বিনা খরচে ব্যবহার করবে, কোনো অগ্রিম টাকা ছাড়া। শেরপুর জেলা ও ফুলপুরে দোকানে এসে বসিয়ে দেব; অন্য জেলায় ইন্টারনেটে দূর থেকে বসিয়ে দেব, শিখিয়ে দেব। পছন্দ হলে তবেই কিনবেন, বিশেষ ছাড়ের দামে — নগদে বা দুই কিস্তিতে একই দাম, দেরি হলে কোনো জরিমানা নেই। বিনিময়ে আমরা চাই আপনার সৎ মতামত। ১০টি দোকান হয়ে গেলে এই অফার বন্ধ হবে।
প্রতিষ্ঠাতা দোকানগুলো ফোনে হিসাব দেখার অ্যাপ সবার আগে পাবে — লাইসেন্সের সঙ্গে, আলাদা খরচ ছাড়া।
দাম জানতে WhatsApp করুননা। বিক্রি, খাতা, রিপোর্ট, প্রিন্ট — সব ইন্টারনেট ছাড়াই চলে। শুধু Google Drive-এ ব্যাকআপ পাঠাতে ইন্টারনেট লাগে, আর সেটা ঐচ্ছিক।
না, যদি ব্যাকআপ চালু থাকে। সফটওয়্যার নিজে থেকে কিছুক্ষণ পরপর ব্যাকআপ নেয়। নতুন কম্পিউটারে সেই ব্যাকআপ থেকে সব ফেরত আনা যায়।
না। বিক্রির সময় নতুন পণ্যের নাম আর দাম লিখেই বিক্রি করা যায়। চাইলে Excel/CSV ফাইল থেকে একসাথে পণ্য, ক্রেতা ও সাপ্লায়ার তোলাও যায়।
এখন না। দোকানসাথী বানানো হয়েছে এমন দোকানের জন্য যেখানে পণ্যে বারকোড থাকে না — নাম লিখে খুঁজেই বিক্রি হয়।
বিক্রি ও খাতা চলে কম্পিউটারে (Windows ও Mac)। মালিকের জন্য ফোনে হিসাব দেখার Android অ্যাপ তৈরি — এখন প্রথম দোকানগুলোতে পরীক্ষা চলছে। এতে আজকের বিক্রি, বাকি, স্টক আর শেষ ৩০ দিনের বিল দেখা যায়, আর বাকিদারকে WhatsApp বা SMS-এ তাগাদা পাঠানো যায় (WhatsApp-এ পাঠাতে ইন্টারনেট লাগে; SMS যায় আপনার নিজের সিম থেকে)। ফোন থেকে বিক্রি বা হিসাব বদলানো যায় না।
এখন একটি দোকানের জন্য একটি কম্পিউটার। এক কাউন্টারের দোকানের জন্যই এটা বানানো।
বিক্রি কখনো বন্ধ হবে না। শুধু রিপোর্ট আর ব্যাকআপের মতো কিছু অংশ লাইসেন্স নবায়ন না করা পর্যন্ত বন্ধ থাকবে।
পণ্য খোঁজা যায় বাংলায় বা ইংরেজিতে, যেভাবে সুবিধা। পুরো সফটওয়্যার বাংলায়, কীবোর্ড দিয়েই চালানো যায়।